ছবি সংগৃহীত
সারাদেশ

ফাঁকা জমি থেকে ডাকাতের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নিশানতারা ব্রিজ সংলগ্ন একটি ফাঁকা জমি থেকে সাদা মিয়া (৪০) নামে এক ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

সাদা মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, শনিবার সকালে ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পলাশবাড়ি থানায় জানালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ ফেলে রেখে চলে গেছে।

তিনি আরও জানান, নিহত সাদা মিয়া ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন। এ ঘটনায় পলাশবাড়ি থানায় একটি মামলা হয়েছে।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা