ছবি সংগৃহীত
সারাদেশ

‘দেশে ধর্মনিরপেক্ষতা শুধু কাগজে-কলমে’

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, `শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। জিয়া-এরশাদ-খালেদা ও বর্তমান আমলেও ধর্ম নিয়ে রাজনীতির যে চর্চা হচ্ছে বিভিন্ন ধর্ম সভা ও ইউটিউবে ধর্মীয় বিদ্বেষ প্রচার করা হচ্ছে, তার ফলেই এ ধর্মীয় সহিংসতা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও মূল বিষয় বাদ দিয়ে আমরা দোষারোপের রাজনীতি দেখছি।'

শনিবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সাম্প্রদায়িকতা ও তার পরিণাম’ শীর্ষক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে তার প্রথম বক্তব্যে বলেছিলেন বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি করেছিলেন। আজ ধর্মনিরপেক্ষতা কাগজে-কলমে ফিরে এসেছে। সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে রাষ্ট্র ও সমাজে। সাম্প্রদায়িকতাই দুর্নীতি, বৈষম্য আর শোষণ মুক্তির লড়াইকে অতীতের মতোই ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হতে হলে তার আবশ্যিক ভিত্তি হতে হবে অসাম্প্রদায়িকতা। স্বাধীনতার ৫০ বছরে এটাই হোক আমাদের প্রত্যয়।’

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট টিপু সুলতান, কমরেড শাহজাহান তালুকদার প্রমুখ।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা