ছবি প্রতীকী
সারাদেশ

স্কুলে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করেন গৃহবধূ। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন- উপজেলার মো. কামরুজ্জামান (২৩) ও শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আয়নাল হক (৫০)।

জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জে স্বামীর বাড়ি থেকে শ্রীবরদীতে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। বাবার বাড়িতে আসার পর ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন কামরুজ্জামান। গত সোমবার দুপুরে ওই গৃহবধূ কামরুজ্জামানের কাছে তার পাওনা টাকা চান। তিনি টাকা নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় উপজেলার একটি বাজারে যেতে বলেন। এরপর গৃহবধূ সেখানে গেলে তাকে কৌশলে একটি বিদ্যালয়ের ভেতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা