সারাদেশ

বেগমগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে ২ কিশোরসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মধ্যে ২ জন কিশোর রয়েছে।

আটককৃতরা হলো সেনবাগ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল (১৮) বেগমগঞ্জ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো.জহিরুল ইসলাম (১৮) একই উপজেলার হারুনুর রশীদ ছেলে ফিরোজ আহম্মদ (১৫) ও আবুল খায়েরের ছেলে মো.নেয়ামত উল্যাহ (১৬)।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল (মঙ্গলবার) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঞারহাট থেকে ৪জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত ৪ আসামি ওই স্থানে সন্ত্রাসী কার্যক্রম করতে অবস্থান নেয়। বিষয়টি টের তারা তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে কিরিচ, ছোরা, ব্লেড জব্দ করে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা