ছবি সংগৃহীত
সারাদেশ

১৫ ফুট লম্বা গাঁজা গাছ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুর থেকে ১৫ ফুট লম্বা গাঁজা গাছসহ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সিমলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রাজ্জাক ওই গ্রামের বাবর আলীর ছেলে।

জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ। ওই সময় তার বাড়ি থেকে প্রায় ১৫ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা