ছবি প্রতীকী
সারাদেশ

পিকআপ ভ্যান চাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় পুত্রবধূ ও শাশুড়িসহ দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনায় এক কন্যা শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, মৌসুমী আক্তার (২৭)ও তার শাশুড়ি রুব্বান বেগম (৬০)।

মৃত মৌসুমী দক্ষিণ কেরানীগঞ্জ নর্দা গ্রামের সৌদি প্রবাসী মোহন মিয়ার স্ত্রী। মৃত রুব্বান বেগমের স্বামী নাম মৃত খলিল মিয়া।

শনিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বি আর টি এ অফিসের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় মৃত রোব্বানের ভাতিজা আব্দুর রহমান জানান, সকালে বাসা থেকে বের হয়ে মিটফোর্ড হাসপাতলে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে বাসায় ফেরার পথে সিএনজি যোগে হাসনাবাদ নেমে রাস্তা পারাপারের সময় পোস্তগোলাগামী একটি পিকআপভ্যান সজোরে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান রুব্বান বেগম।

গুরুতর আহত মৌসুমী আক্তারকে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে বিকাল সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মৌসুমীর একমাত্র মেয়ে মোহনা (৭) সামান্য আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত মৌসুমীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা