ছবি সংগৃহীত
সারাদেশ

নিজ বাড়িতে কৃষককে ছুরিকাঘাতে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের দিঘারপাড়া গ্রামে রেজাউল ইসলাম নামে এক কৃষককে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গতরাতে রেজাউল ইসলাম তার দিঘারপাড়া নিজ বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা কক্ষে প্রবেশ করে পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আজ ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার তথ্য উদঘাটন করার চেষ্টা করছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা