ছবি সংগৃহীত
সারাদেশ

মৎস্য ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের পুবের মাঠ এলাকার একটি ঘের থেকে মিঠু শেখ (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিঠু শেখ বারুইখালী গ্রামের মৃত মোনতাজ উদ্দীন শেখের ছেলে।

জানা গেছে, একদিন আগে নিখোঁজ ছিলেন মিঠু শেখ। আজ দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই স্থান থেকে মিঠু শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মূলত স্থানীয় একটি মৎস্য ঘেরের পাড়ে সবজি চাষ করতেন মিঠু শেখ। ওই ঘেরে যে ব্যক্তি মাছ চাষ করতেন তার সঙ্গে কিছুদিন আগে তার ঝগড়া হয়েছিল। এছাড়া ভাইদের সঙ্গেও জমি নিয়ে বিরোধ ছিল তার।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা