ছবি সংগৃহীত
সারাদেশ

শিগগিরই আমরা উন্নত দেশে পরিণত হব: পাটমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সব ধরনের উন্নয়নের ছোঁয়া আমরা পেয়েছি। এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকার যেভাবে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছে, সেভাবে উন্নয়ন অব্যাহত থাকলে শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হব।

শ‌নিবার (২৭ ন‌ভেম্বর) সকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ে দ‌রিদ্রদের মা‌ঝে বিনামূ‌ল্যে স্বাস্থ্যসেবা প্রদা‌নের ল‌ক্ষ্যে লালকার্ড বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে বর্তমান সরকার তৎপরতা অব্যাহত রেখেছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তারা‌বো পৌরসভা কর্তৃক প‌রিচা‌লিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সা‌র্ভি‌সের ডে‌লিভারি প্রক‌ল্পের দ্বিতীয় পর্যায়ের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকে‌ন্দ্রের মাধ্যমে বিনামূ‌ল্যে স্বাস্থ্যসেবা প্রদা‌নের ল‌ক্ষ্যে ৫ হাজার ৬১৯ প‌রিবা‌রের মা‌ঝে এ লালকার্ড বিতরণ করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা