ছবি সংগৃহীত
সারাদেশ

প্রাইভেটকারের ধাক্কায় সংগীত শিল্পী নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা ও মোল্লাতেঘরিয়া এলাকার মাঝামাঝি মন্ডল ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় সুশান্ত মজুমদার (৬৫) নামে এক সংগীত শিল্পী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশান্ত মজুমদার খোকসা উপজেলার খোকসা কালীবাড়িপাড়ার মৃত অনু গোপাল মজুমদারের ছেলে। তিনি একজন সংগীত শিল্পী। তিনি পাংশা ও খোকসা শিল্পকলা একাডেমির শিক্ষক। খুলনা বেতারেরও শিল্পী ছিলেন তিনি।

জানা গেছে, বেলা ১১টার দিকে মাহিন্দ্র যোগে বাড়ি থেকে কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন সুশান্ত মজুমদার। পথিমধ্যে ওই এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মাহিন্দ্রটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সুশান্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছেন চালক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা