ফাইল ছবি
সারাদেশ

ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মিলটন হোসাইন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মিলটন সদর উপজেলার চকছাতিয়ানি মহল্লার মোজাম্মেল হোসাইনের ছেলে এবং পাবনা পৌর এলাকার জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। তবে স্টেশনটি অতিক্রমকালে ট্রেনের গতি কম থাকে। ট্রেনটিতে করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন মিলটন। স্টেশন অতিক্রম করার সময় অন্যদের মতো তিনিও ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দেন। কিন্তু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ের জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা