ছবি সংগৃহীত
সারাদেশ

শ্বশুরকে হত্যা: জামাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে শ্বশুরকে হত্যার দায়ে জামাই আবু বক্কারকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবু বক্কার কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট জানান, উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে সোলায়ান হোসেনের (৫৫) মেয়ে ববিতা খাতুনের স্বামী আসামি আবু বক্কার। ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় মরিচের টাল কেনার কথা বলে শ্বশুরকে নিয়ে একটি ক্ষেতে যান আবু বক্কার। সেখানে শ্বশুরকে একা পেয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় জামাই। ওই দিন রাতেই মরিচের টালের পাশে ভুট্টাক্ষেত থেকে সোলায়মানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা