ছবি সংগৃহীত
সারাদেশ

চলে গেলেন আ.লীগের বর্ষীয়ান নেতা আফজল খান

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান (৮২) মারা গেছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামীকাল বুধবার বেলা ১১টায় কুমিল্লায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আফজল খানের বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আফজল খান। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আফজল খান ছিলেন কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহ্বায়ক। তিনি ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে ৬৯ সালের গণ-আন্দোলন ও ৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন তিনি।

বঙ্গবন্ধু যতবারই কুমিল্লায় এসেছেন, আফজল খান তার সহচর ছিলেন। বিভিন্ন সময় তিনি বলেছেন, বঙ্গবন্ধুর কাছ থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন।

১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুর খান বাড়িতে জন্ম হয় আফজল খানের। তিনি ও তার স্ত্রী নার্গিস সুলতানা দুজনেই মুক্তিযুদ্ধ করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা