সারাদেশ

কুড়িগ্রামে সড়কে দুর্ঘটনায় নিহত ৪ 

কুড়িগ্রাম প্রতিনিধি: জেলার নাগেশ্বরীতে বাসচাপায় অটোরিকশা চালক ও একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।

উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত (ওসি) নবিউল হাসান।

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের পশ্চিম সাপখাওয়া এলাকার অটোচালক জলিল সরকার, পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম, শহিদুলের মেয়ে শিশু সুমাইয়া ও মা সুফিয়া বেগম।

ওসি নবিউল হাসান বলেন, ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা