ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কেক কাটা ও আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১২টা ১মিনিটে শহরের ওয়েলকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে কেক কাটা, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রাত ১১টার দিকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-রায়পুর মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম জেনি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ছগির আহমেদ ইমন, সদর থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সোহাগ পাটোয়ারী, তারেক মাহমুদ, ছাত্রলীগ নেতা দিপু মাহমুদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা