ছবি সংগৃহীত
সারাদেশ

শিয়াল জবাই করে মাংস বিক্রি

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে মাংস বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, চট্টগ্রাম থেকে লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করতে আসেন দুই যুবক। তাদের কাছ থেকে দেড় হাজার টাকায় শিয়ালটি কিনে নেন স্থানীয় বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েকজন। এরপর বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় শিয়ালটি জবাই করে রেললাইনের ওপর ১০০ গ্রাম ওজনের ভাগ বসিয়ে বিক্রি করেন। প্রতি ভাগ মাংসের দাম রাখা হয় ১০০ টাকা। সন্ধ্যার পর থেকে মাংস বিক্রির দুই মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ বলেন, ‘বন্যপ্রাণী জবাই করা আইনত অপরাধ। শিয়াল জবাই করার ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা