ছবি প্রতীকী
সারাদেশ

মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় আসাদুল ওরফে বাবুল (৫০) নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এ রায় দেন চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আসাদুল শিবগঞ্জের চাঁনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা জানান, ২০১১ সালের ২ আগস্ট রাত দেড়টার দিকে র‌্যাবের অভিযানে নিজ বাড়িতে ৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক হন আসাদুল। ওই দিনই শিবগঞ্জ থানায় র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন আসাদুলকে একমাত্র আসামি করে মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা