ছবি সংগৃহীত
সারাদেশ

শিয়ালের কামড়ে আহত ৩

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের গোপালপুর-আব্দুলপুর সড়কের পান্তাপাড়া বিলে শিয়ালের কামড়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার দাইড়পাড়া গ্রামের নজির প্রামাণিকের ছেলে আসমত (৫০), একই গ্রামের শাহজানের স্ত্রী জীবনা খাতুন (৪০) ও আব্দুলপুর এলাকার পাঁচবাড়িয়ার রাজিউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওয়ালীউজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে জীবনা খাতুন পান্তাপাড়া বিলে তার স্বামীকে খাবার দিতে যান। ফেরার পথে গোপালপুর-আব্দুলপুর সড়কের কাছে আসতেই শিয়াল এসে তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পথচারী আসমত ও সোহেল এগিয়ে এলে তাদেরও কামড় দিয়ে শিয়ালটি পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা