ছবি সংগৃহীত
সারাদেশ

ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পারাপার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের উপর নির্মিত পুরাতন ব্রিজের একাংশ ভেঙে গেছে। অথচ দুর্ঘটনা এড়াতে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ভাঙা সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ঢাকামুখী যানবাহন।

বুধবার (১০ নভেম্বর) সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মূলত তুরাগ নদের উপর পুরাতন ব্রিজ দিয়ে প্রতিদিন গাজীপুরসহ আশপাশের বেশ কয়েকটি জেলার শত শত যানবাহন ঢাকায় প্রবেশ করে। দীর্ঘ দিনের পুরাতন ব্রিজটির উত্তর পাশের প্রবেশ মুখ মঙ্গলবার মধ্যরাতে ভেঙে যায়। ফলে বুধবার সকালের দিকে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। কিন্তু ভাঙা যায়গার উপর লোহার পাত দেওয়ার পর ফের যানচলাচল শুরু হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান জানান, ব্রিজটি দিয়ে যানচলাচলে তেমন কোনো ঝুঁকি নাই। দুই থেকে তিন মাস পর ব্রিজটি ভাঙা হবে। পাশে আর একটি নতুন ব্রিজ বানানো হয়েছে। সেটা চালু করা হলে এটা ভেঙে ফেলা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা