ছবি সংগৃহীত
সারাদেশ

একই পরিবারে ৪ জনকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া হামলা চালিয়ে আহতদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে তারা।

এ ঘটনায় বুধবার (১০ নভেম্বর) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের হাসেম মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রহিমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে হাসেম মিয়ার নেতৃত্বে বাচ্চু মিয়া, টুলু মিয়া, মাসুদ, মাহাবুব, জালাল মিয়া, রাসেল, রিয়াজসহ ১০ থেকে ১২ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহিমের বাড়িতে হামলা চালায়। হামলায় আব্দুর রহিম, তার বোন সানজিদা আক্তার, মাইমুনা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

তিনি জানান, আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিপক্ষরা রাতের আঁধারে আব্দুর রহিমের বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা