ছবি সংগৃহীত
সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে ৪টি ফেরি চলছে। তবে এসব ফেরিতে বাস, পণ্যবাহী ভারী কোনো ট্রাক পারাপার করা হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এই নৌরুটে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল করছে। এসব ফেরিতে হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সীমিত সংখ্যক হলেও ঘাটে যানবাহনের জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ব্যবস্থাপক সালাহ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ফেরি। প্রতিদিন ৪-৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা