ছবি সংগৃহীত
সারাদেশ

কমছে কাঁচামরিচের দাম

নিজস্ব প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হওয়ায় এর দাম কমতে শুরু করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মূলত ধর্মঘটে ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় দাম বেড়ে গিয়েছিলো। তবে বর্তমানে কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম কমেছে। গত তিন দিনে বন্দর দিয়ে ২০ ট্রাকে করে ১৬১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে গত চারদিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা এবং খুচরা বাজারে ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সারাদেশে পরিবহন ধর্মঘট চলার কারণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি কিছুটা কমে গিয়েছিলো। ফলে বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছিলো। এখন আমদানি দিন দিন স্বাভাবিক হচ্ছে, দামও কমে যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা