ছবি সংগৃহীত
সারাদেশ

জেলিমিশ্রিত ১০০ মণ চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে জেলিমিশ্রিত ১০০ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় ছয় মাছ ব্যবসায়ীর করাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কোস্টগার্ডের পশ্চিম জোনের রূপসা স্টেশন থেকে গণমাধ্যমে ওই প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ নভেম্বর রাতে রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ২০ কেজি (১০০ মণ) জেলিমিশ্রিত চিংড়িসহ তিনটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক, হেলপার ও কর্মচারীসহ মোট সাতজনকে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চালক ও হেলপারসহ ছয়জনকে এক মাসের কারাদণ্ড এবং একজনকে সাধারণ ক্ষমায় ছেড়ে দেওয়া হয়।

৯ নভেম্বর দিবাগত রাতে জেলিমিশ্রিত চিংড়ি রূপসা নদীতে ফেলে নষ্ট করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ট্রাক রূপসা থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা