ছবি সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে মৎস্য ব্যবসায়ী পূর্ণ চন্দ্র দাস হত্যা মামলায় বিধান চন্দ্র দাসকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ।

দণ্ডপ্রাপ্ত বিধান চন্দ্র দাস চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া দাস বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে। নিহত পূর্ণ চন্দ্র দাস ও বিধান চন্দ্র দাস সম্পর্কে চাচা ভাতিজা।

সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, গত ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করছিলেন পূর্ণ চন্দ্র দাস। এ সময় হঠাৎ পেছন থেকে এসে একটি ছুরি দিয়ে পূর্ণ দাসের গলা কেটে দেন বিধান চন্দ্র দাস। এরপর তিনি পূর্ণের বুকে ও পিঠে আরও দুটি কোপ দেন।

এ সময় বাজারে উপস্থিত লোকজন বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত পূর্ণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে মৎস্য ব্যবসায়ী পূর্ণ চন্দ্র দাস হত্যা মামলায় বিধান চন্দ্র দাসকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ।

দণ্ডপ্রাপ্ত বিধান চন্দ্র দাস চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া দাস বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে। নিহত পূর্ণ চন্দ্র দাস ও বিধান চন্দ্র দাস সম্পর্কে চাচা ভাতিজা।

সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, গত ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করছিলেন পূর্ণ চন্দ্র দাস। এ সময় হঠাৎ পেছন থেকে এসে একটি ছুরি দিয়ে পূর্ণ দাসের গলা কেটে দেন বিধান চন্দ্র দাস। এরপর তিনি পূর্ণের বুকে ও পিঠে আরও দুটি কোপ দেন।

এ সময় বাজারে উপস্থিত লোকজন বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত পূর্ণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা