ছবি সংগৃহীত
সারাদেশ

ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন স্বর্ণপট্টি থেকে ফেনসিডিলসহ জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান টুকুকে আটক করেছে পুলিশ। এ সময় টুকুর আরও দুই সহযোগীকেও আটক করা হয়।

সোমবার (৮ নভেম্বর) গভীর রাতে তাদের আটক করা হয়।

আটক টুকু যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাভারণ জাওলা পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

টুকুর দুই সহযোগী হলেন- নাভারণ জাওলা পাড়া গ্রামের ইমামুল হোসেন (২৫) ও মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের সোহাগ পারভেজ (২৮)।

জানা গেছে, সোমবার রাতে ঝিকরগাছা ব্রিজ এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ টুকু ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের আদালতের সোপর্দ করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা