ছবি সংগৃহীত
সারাদেশ

লাশের রাজনীতির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ একটা ক্ষেত্র প্রস্তুত করে লাশের রাজনীতির চেষ্টা করছে। আমরা খবর পেয়েছি এ তৃতীয় পক্ষের দু-চারটা লাশ দরকার। যেটাকে তারা জাতীয় ইস্যু বানাবে।’

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, তৃতীয় পক্ষ হতে পারে স্বাধীনতার বিপক্ষ শক্তি, হতে পারে খন্দকার মোশতাকের বংশধর, হতে পারে মৌলবাদী। তারা এটাকে প্রস্তুত করার চেষ্টা করছে। সাংবাদিকরা চোখ-কান খোলা রাখবেন। যেভাবে ২০০১ সালের ১৬ জুন বোম ব্লাস্ট করা হয়েছিলো, সামনে আরেকটা নির্বাচন আসছে। কোন নির্বাচন আমি বলতে চাই না। ঠিক একইভাবে এ এলাকায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এমন কোনো গেম খেলতে পারে, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিংবা যেন আমরা প্রশ্নবিদ্ধ হই।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা