ছবি সংগৃহীত
সারাদেশ

২৬ কেজি ওজনের পাঙ্গাস 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালিপুর সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) রাতে ঢাকার দোহারের কুশুমহাটির বাসিন্দা শেরজান মোল্লাসহ ৮ জন জেলে একত্রে বড় ফাঁসের জাল (চার থেকে ছয় ইঞ্চি বড় ফাঁসযুক্ত জাল) দিয়ে পদ্মা নদীতে মাছ ধরেন। সারারাত ধরে নদীতে জাল পেতে বসে থাকলেও তেমন মাছ পাননি তারা। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে তাদের জালে পাঙ্গাস মাছটি ধরা পড়ে।

পরে উপজেলা সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী ২১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী শামসু বেপারী জানান, চরভদ্রাসন উপজেলা সদর বাজারে মাছটি কেটে ১২ ভাগ করে প্রতি ভাগ দুই হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা