সারাদেশ

প্রেমিকার দাবি মেটাতে কলেজছাত্রকে খুন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার পাইকগাছায় প্রেমিকার দাবি মেটাতে গিয়ে কলেজছাত্র আমিনুর রহমানকে অপহরণ করেছে পাগল প্রেমিক ফয়সাল সরদার। পরে আমিনুরকে কপোতাক্ষের তীরে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেছে ফয়সাল।

জানা গেছে, নিহত আমিনুর উপজেলার কপিলমুনির শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আটক প্রেমিক ফয়সাল গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

তিনি জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে ফয়সাল সরদার পুলিশকে এমন তথ্য দিয়েছেন ফয়সাল। হত্যার দায় স্বীকার ও ঘটনাস্থলে পুলিশকে নিয়ে গেলেও সেখানে রক্তের চিহ্ন মিললেও খুঁজে পাওয়া যায়নি কলেজছাত্র আমিনুরের লাশ।

ওসি আরও জানান, ফয়সালকে তার প্রেমিকা বলেছিল, তুমি যদি এক সপ্তাহের মধ্যে আর-১৫ মোটরসাইকেল কিনতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। প্রেমিকার এমন দাবির পর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যান ফয়সাল।

পরে টাকা জোগাড় করতে রোববার (৭ নভেম্বর) রাত নয়টার দিকে আগড়ঘাটা বাজার থেকে মাত্র আট দিন আগে পরিচয় হওয়া কলেজছাত্র আমিনুর রহমান অপহরণ করে ফয়সাল। তার উদ্দেশ্য ছিলো মুক্তিপণের টাকা দিয়ে মোটরসাইকেল কিনবেন। কিন্তু আমিনুরকে হত্যার পর টাকা আনতে গিয়ে ধরা পড়েন ফয়সাল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা