ছবি সংগৃহীত
সারাদেশ

বেড়াতে গিয়ে রোলার চাপায় নিহত ৩

জেলা প্রতিনিধি, গাজীপুর: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় রোড রোলার চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

জানা গেছে, গাড়ারন গ্রামের একটি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাচ্ছিলেন হতাহতরা। পথে ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা