ছবি সংগৃহীত
সারাদেশ

নদীর পেটে ঘর, নৌকায় সন্তান প্রসব

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকায় নৌকায় সন্তান প্রসব করেছেন মিনার বেগম নামে এক মা।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় ওই নবজাতকের জন্ম হয়। মিনার বেগম প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।

জানা গেছে, চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের সময় জলোচ্ছ্বাসের প্রভাবে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে এখনো জোয়ার-ভাটায় ভাসছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রাম। জোয়ার-ভাটার প্রভাবে ৩০ দিন আগে ইয়াকুব আলীর বসবাসের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে জীবিকার অবলম্বন মাছ ধরার নৌকায় সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন ইয়াকুব আলী। তার স্ত্রী মিনার বেগম গর্ভবতী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নৌকার মধ্যেই সন্তান জন্ম দেন তিনি।

ইয়াকুব আলী বলেন, ‘থাকার জায়গা না থাকাতে নৌকাতেই আমার পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।’

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন মাসেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি মেরামত না হওয়ায় ইয়াকুব আলীর মতো অনেক জেলে পরিবার এখনও নৌকাতে বসবাস করছেন। অনেকে বেড়িবাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এলাকা ছেড়েছে শত শত পরিবার।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা