ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরের আগুন নিভেছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কারখানার আগুন নিভেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বুধবার (৩ নভেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

তিনি জানান, বুধবার দিনগত রাতে ফায়ার সার্ভিস কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যায় কারখানায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজে দেয়। আগুন বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় এখনও কারও নিখোঁজ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক রেজাউল করিম জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা