ছবি সংগৃহীত
সারাদেশ

২০৪ লাল কোরাল ৬ লাখে বিক্রি

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার): সেন্টমার্টিন উপকূলে রশিদ আহমেদ নামে এক জেলের জালে ২০৪ লাল বা রাঙা কোরাল ধরা পড়েছে। প্রতিটি কোরালের ওজন গড়ে ৫ কেজি।

বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাছগুলো টেকনাফ শহরে নিয়ে এলে মফিজ নামের এক ব্যবসায়ী ছয় লাখ টাকায় কিনে নেন।

রশিদ আহমেদ জানান, দুপুরে সাগরে জাল ফেলেন তিনি। বিকেল ৩টার দিকে জাল ওঠাতে গেলে একে একে ২০৪ লাল কোরাল ধরা পড়ে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাল কোরাল সামুদ্রিক মাছ। এসব মাছ সাগরে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা