মোটরসাইকেল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হালিম নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

শুক্রবার (২৯অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।

নিহত আব্দুল হালিম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামেরর বাসিন্দা বলে জানা গেছে ।

ওসি তানভিরুল ইসলাম জানান, শুক্রবার সকালের দিকে নিহত হালিমসহ দুইজন মোটর সাইকেল আরোহী ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন বাছির। পথিমধ্যে ভেলাজান বাজারের কাছে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হালিম। পরে আহত অবস্থায় অন্যদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা