সারাদেশ

যশোরে দু'পক্ষের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরের ঝিকরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শ্রীরামকাটি গ্রামের মৃত ইসাহক আলীর ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, মৃত আমীর হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবু সাইদ, পানিসারা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের দবির সরদারের ছেলে মাহবুব, রাজাপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে সিরাজুল ইসলাম, মোহিনীকাটি গ্রামের শাহাজান আলীর ছেলে মিলন হোসেন ও মৃত শের আলীর ছেলে হাসেম আলী।

শিমুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আহত জহুরুল হক জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় মিশনপাড়া যান। ওইসময় আরেক প্রার্থী মতিয়ার রহমান সরদারের ছেলে সুবিধা ও নাতি পিয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। তাকে ও তার কর্মী আবু সাঈদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, পানিসারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পিকুল হোসেন নির্বাচনী প্রচারণায় যান। এক পর্যায়ে তিনি বেজিয়াতলা বাজারে অপর প্রার্থী নওশের আলীর নির্বাচনী কার্যালয়ের সামনে আসলে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। এরমধ্যে পিকুল হোসেনের কর্মী মাহাবুব, সিরাজুল, মিলন ও হাসেম আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষের সময় পিকুল হোসেনের লোকজন গাড়ি ভাঙচুর করে বলে দাবি করেছেন অপর প্রার্থী নওশের আলী।

যশোর জেনারেল জরুরি বিভাগের ডাক্তার মুরছালিন রহমান জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। সকলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা