কুমিল্লাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেন
সারাদেশ

ফের পাঁচদিনের রিমান্ডে ইকবাল

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে আদালত এ ইকবালের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

গত ২৩ অক্টোবর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর আজ তাদের আবারও আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা