ফাইল ফটো
সারাদেশ

ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮অক্টোবর) নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী এলাকায় সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের মৃত আবদুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে জ্যোৎস্না আক্তার (৩৮)। জ্যোৎস্না সদর উপজেলার মোবারকপুর গ্রামের আমান্তু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা সদরের সতরশ্রী গ্রামে পৌঁছালে ধাক্কা লেগে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত হাজেরা বেগম তার মেয়ে জ্যোৎস্না আক্তারের বাড়ি বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় মাকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন। হঠাৎ ট্রেন চলে এলে মা হাজেরা বেগম ও মেয়ে জ্যোৎস্না আক্তারের শরীরে ধাক্কা লেগে দুই জনই নিহত হন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা