সারাদেশ

ছাত‌কের সেই নারী কাউন্সিলর বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ): পৌর ভবন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে সুনামগঞ্জের ছাতক পৌরসভার নারী কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীকে সাময়িক বরখাস্ত ক‌রা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর সচিব খাঁন মোহাম্মদ ফারাভী।

সম্প্রতি ফৌজদারি মামলার আসামি হওয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ছাতক পৌর শহরে ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের ঘটনায় কাউন্সিলর কাকলী মেয়রের কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে মোবাইল ফোনে তার স্বামী ও স্বজনদের ডেকে এনে পৌর ভবন কার্যালয়ে ভাঙচুর ক‌রেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় গত ২৭ আগস্ট পৌরসভা কর্মচারী দীপ্ত বনিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই মামলায় সম্প্রতি কাউন্সিলর কাকলীকে অভিযুক্ত করে সুনামগঞ্জ আদালতে পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা