হত্যা
সারাদেশ

কলাচাষিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীর চিংড়াখালী সীমান্ত এলাকায় এক কলাচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- জাকির হোসেন হাওলাদার (৬০)। তিনি চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, বাজারে সুপারি বিক্রি করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। রাত দশটার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার দিকে চিকৎসাধীন মারা যান তিনি।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা