সারাদেশ

প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সচেতন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে অত্যন্ত সচেতন ও সচেষ্ট অবস্থানে রয়েছেন। সকল ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী সবার বরাদ্ধও তেমনিভাবে দেয়া হয়। কোন কোন ক্ষেত্রে বেশী বরাদ্ধও দেয়া হয় অন্য ধর্মাবলম্বীদের।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরে জেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

জানা যায়, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আওতায় ১৪ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ মসজিদে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা থাকবে। যেখানে একসঙ্গে ১৩শ’ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে মসজিদটিতে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা