সারাদেশ

জমি নিয়ে বিরোধে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের লালপুরে একটি সরকারি দিঘি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোখলেছ (৫০) নামে একজন নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার চংধুপই ইউনিয়নের ঈশ্বর পাড়া এলাকায় সরকারি একটি দিঘি নিয়ে একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার বাদশা গ্রুপ ও দিঘিপাড়া এলাকার সাফু মন্ডল গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বাদশা গ্রুপের লোকজন দিঘির পাড়া এলাকার বিরোধপূর্ণ জমিতে এলে সাফু মন্ডল গ্রুপের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাসুয়ার কোপে সাফু মন্ডলের সমর্থক মোখলেছ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্ঠা চালাচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি ফজলুর রহমান।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা