সড়ক দুর্ঘটনা
সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) রাতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকা মোড় এলাকায় এবং ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলা ৫নং সেতু এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও আটজন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাসিমপুর মহল্লার নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং তার ছেলে নয়ন (২২)। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু পশ্চিম থানার এসআই মো. আব্দুল মজিদ জানান, রাতে রাস্তা পার হতে গিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা সেতু এলাকায় ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম ও তার ছেলে নয়ন নিহত হন। আহত হয় মেয়ে ইসরাত জাহান। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. আব্দুল্লাহেল বাকী জানান, ঢাকা থেকে দেশ ট্রাভেলসের একটি বাস রাজশাহী যাচ্ছিল। মহাসড়কের খালকুলা ৫নং সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান আহত হন বাসের কমপক্ষে সাত যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা