সারাদেশ

পাঁচ হাজার মানুষকে খাবার দিলো দোস্ত এইড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর ও সিরাজগঞ্জে একদিনে পাঁচ হাজার খাবার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রোববার (১৭ অক্টোবর) জামালপুরের জামিয়া হোসাইনিয়া মাদরাসায় খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অফিসার কোহিনুর আলম সুমন।

"সবার জন্য নিরাপদ খাদ্য" শ্লোগানকে সামনে রেখে এসডিজি এর Zero Hunger প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়ার প্রয়াসে নিয়মিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জামালপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর ও সিরাজগঞ্জে অসহায়-দুস্থদের মাঝে রান্না করা একদিনে পাঁচ হাজার খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় সংস্থার প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় ৫০০ ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মাওলানা আমিরুল ইসলাম আজহারী, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, ওমর ফারুক, মফিজুর ইসলাম, রমজান আলী ও অনিম মাহমুদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা