সারাদেশ

বেগমগঞ্জে ২১৫ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: কুমিল্লায় কোরআন অবমাননার জেরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলা ও ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুরে মামলাটি করেছেন ইসকন মন্দিরের ভক্ত রতেশ্বর দেবনাথ।

মামলার এজাহারে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে শুক্রবার সকাল ১০টায় তাদের পূজা অর্চনা করছিলেন। এমন সময় দুই শতাধিক লোক বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী সরকারি এসএ কলেজের উত্তর পাশের ইসকন মন্দিরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

এ সময় পুরোহিতসহ মন্দিরভক্তরা এদিক সেদিক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যতন সাহাকে (৪২) পিটিয়ে হত্যা করে এবং আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় প্রান্ত সাহা মণ্ডপের পাশে পুকুরে পড়ে ডুবে যান। শনিবার তার লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে ৫৭ ব্যক্তিকে আটক করেছে।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা