মাদক
সারাদেশ

ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুরঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামে মাদক ব্যবসায়ী গোলাম আহাদ মুন্সী পান্নু (৪৭) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় তার কাছে থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (১১ অক্টোবর) রাত দুইটার দিকে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ওভার ব্রিজের নিচ থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, তার বিরুদ্ধে সকালে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল বশার মোল্লা জানান, 'গোলাম আহাদ মুন্সী পান্নু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ভাঙ্গা থানায় এর আগে আরও ৩টি মাদক মামলা রয়েছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা