ছুটিতে বাড়ি গিয়ে
সারাদেশ

ছুটিতে বাড়ি গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। নিহত বিমল জ্যোতি (৪৬) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মৃত ধন সঞ্জ্য ত্রিপুরার ছেলে।

জেলা পুলিশ প্রশাসন জানায়, গত শুক্রবার (৯ অক্টোবর) আসন্ন শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দশ দিনের নৈমত্তিক ছুটি নিয়ে নিজ বাড়িতে যায় সে। বাড়ি যাওয়ার পর রোববার তার শরীরে অতিরিক্ত জ্বর দেখা দেয়। পরে পরিবারে সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রী বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা