যাবজ্জীবন
সারাদেশ

স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যায় মামলায় স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১০ অক্টোবর) দুপুরে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে সাজার এই রায় ঘোষণা করেন।

আসামি কবির হোসেন মাঝি হিজলা উপজেলার কাকুরিয়া এলাকার রতন মাঝির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ৫ বছর আগে আসামির সঙ্গে লক্ষ্মীপুরের চর আবাবিল এলাকার আবুল বাশার ফকিরের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়।

পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে ২০১৮ সালের ১৪ জুলাই রাতে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে কবির হোসেন মাঝি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা