ছবি সংগৃহীত
সারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: পদ্মা নদীতে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়।

জানা গেছে, সোমবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিলো। তবে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ঘাটে পারাপারের অপেক্ষায় ২০-৩০টি যানবাহন রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা