সারাদেশ

রামদার কোপে স্ত্রী নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় সন্ত্রাসীর রামদার কোপে হাসিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের স্বামী মোঃ জামাল জমাদ্দার গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে গেছেন। এছাড়া ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন জমাদ্দারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৪/১৫ জনের একটি সন্ত্রাসী দল একটি দল মেম্বার রিপনের ঘরে সিদ কেটে প্রবেশ করে তার ঘুমন্ত মা হাসিনা বেগম ও পিতা জামাল জমাদ্দারকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। হামলায় হাসিনার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এছাড়া তাকে জামাল জমাদ্দারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়ার (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ইউপি সদস্য রিপন জমাদ্দার জানান, প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে সিদ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়ীতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে রামদা দিয়ে কুপিয়ে মাকে হত্যা ও বাবাকে গুরুতর আহত করেছে।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কোনো মামলা দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সন্ত্রাসীর রামদার কোপে

সন্ত্রাসীর রামদার কোপে স্ত্রী নিহত, স্বামী আহত (ভিডিও)

Posted by Pratidinbd.com-প্রতিদিনের বাংলা সংবাদ on Friday, October 8, 2021

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা