নারী
সারাদেশ

বকশীগঞ্জে নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক নারীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত এগারোটায় ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহিত নারী- সামিরন বেগম (৫৫)।

নিহত সামিরন বেগমধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলা গ্রামের মৃত নেহাল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামিরন বেগম বকশীগঞ্জের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি রাতে নিজ ঘরে শুয়ে পড়লে রাত এগারোটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা চিৎকারের শব্দ শুনে এগিয়ে এসে সামিরন বেগমের মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম সম্রাট ঘটনাটি নিশ্চিত করে জানান, সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা