সারাদেশ

পাটুরিয়ায় যানবাহন পারাপারে দীর্ঘ অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা ও ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বাড়তি যানবাহনের চাপ পড়েছে দেশের অন্যতম ব্যস্ততম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। বাড়তি যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। ফলে ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার। এদিকে যানবাহনের বাড়তি চাপ থাকায় ঘাট পার হতে আসা যাত্রী ও যানবাহন চালকদের নৌপথ পারাপারে বাড়ছে ভোগান্তি।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা একটার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকাগামী সড়কের আরসিএল মোড় ছাড়িয়ে গেছে বাসের সারি। ঘাট থেকে ঢাকামুখি সড়কে ফায়ার স্টেশন পর্যন্ত রয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। অন্যদিকে উথুলী সংযোগ মোড় থেকে আরিচামুখি সড়কে কয়েকশত ট্রাক ঘাটে আসার জন্য অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক মিলে ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষমাণ থাকতে দেখা গেছে।

ট্রাক চালক আব্দুল করিম বলেন, ঘাটে বাস আর ছোট গাড়ির চাপে আমরা ফেরিতে ওঠার সুযোগই পাই না। সারা বছরই আমাগো ঘাটে ভোগান্তি পোহাতে হয়। বাস, ছোট গাড়ির জন্য ট্রাক কম পার করছে বলে মন্তব্য করেন তিনি।

আরেক ট্রাক চালক সোরহাব হোসেন বলেন, গতকাল রাতে ঘাটে আইছি। এখনও ফেরিতে ওঠতে পারলাম না। ঘাটে গাড়ির প্রচুর চাপ। আর প্রচন্ড গরম থাকায় গাড়িতে বসে থাকাও কষ্টকর। আধাঘণ্টার নৌপথ পার হতে ৮ থেকে ১০ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।

ট্রাক চালকদের ভোগান্তি লাঘবে ঘাট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা। এদিকে বাসের চালকরা বলেন, ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আছি। এখনও ফেরির দেখা পাই নাই, আশা করছি ঘণ্টা খানেকের মধ্যে ফেরিতে ওঠতে পারবো।

মাগুরাগামী বাসের যাত্রী কাকলি চৌধুরী বলেন, দীর্ঘদিন করোনার কারণে ঘরবন্দি জীবন পার করছি। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, ছুটির দিন এবং পূজার কারণে সকাল থেকেই ঘাট এলাকায় দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের বাড়িত চাপ রয়েছে। তবে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার কারণে ঘাটে আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক। এতে ট্রাক চালকরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বাস ও ছোট গাড়িগুলো এক থেকে দুই ঘন্টা অপেক্ষার পর নৌপথ পারাপার হতে পারছে।

তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ২০ টি ফেরি রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ফেরি ভাসমান কারখানায় মেরামতে থাকায় ১৮ টি ফেরি দিয়ে অপেক্ষামাণ যানবাহন পারাপার করা হচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা